দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার দাউদকান্দিতে মেধার বিকাশ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বুধবার বিকেলে উপজেলার গৌরীপুর বন্ধন কমিউনিটি সেন্টারে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।
কামাল পারভেজ ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম। প্রধান আলোচক ছিলেন বিসিআইসির সাবেক পরিচালক মো: দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, আনন্দ মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম সরকার, গৌরীপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি গাজী মাজহারুল ইসলাম ও ভিপি মাসুম রেজা মিন্টু।
এস এম মিজানুর রহমান ও আবদুল হালিম রানার পরিচালনায় অনুষ্ঠানে বৃত্তি প্রাপ্ত ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।


