নিলফামারীর কিশোরগঞ্জে চাড়ালকাটা নদীর সাইফুনের কাছ থেকে মজজিদুল ওরফে তালেবুর নামে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার নিতাই ইউপির কাচারীপাড়ার চাড়ালকাটা নদীর সাইফুনের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।
তালেবুর ওই গ্রামের ঈদ্রিস আলীর ছেলে।
জানা গেছে, তালেবুর বুধবার রাত ১১টার দিকে নিখোঁজ হন। এলাকাবাসী আজ সকালে নদীতে তার লাশ ভাসতে দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর টনা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লাশ উদ্ধারের ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।’


