গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুষ্টিয়া জেলা প্রশাসকের কাছে ১১ দলের স্মারকলিপি

গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, অসহনীয় লোডশেডিং ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে কুষ্টিয়া ১১ দলীয় জোটের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

কুষ্টিয়া প্রতিনিধি

Location :

Kushtia
কুষ্টিয়া জেলা প্রশাসকের কাছে ১১ দলের স্মারকলিপি
কুষ্টিয়া জেলা প্রশাসকের কাছে ১১ দলের স্মারকলিপি |নয়া দিগন্ত

গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, অসহনীয় লোডশেডিং ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে কুষ্টিয়া ১১ দলীয় জোটের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

১১ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৬ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে জোট নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি প্রদান করে।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, এবি পার্টির জেলা আহ্বায়ক বেলাল হোসেনসহ অন্যান্য জোট নেতৃবৃন্দ।

এর আগে ১১ দলীয় জোটের একটি বিরাট মিছিল শহরের সাদ্দাম বাজার মোড় থেকে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে গিয়ে সমাবেশ করে। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের এমপি ও জামায়াত নেতা আফজাল হোসেন।

তিনি বলেন, এই সরকার ক্ষমতায় আসার সাথে সাথে বিভিন্ন নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের নাভিশ্বাস তুলে দিয়েছে। বিশেষ করে গ্যাস ও বিদ্যুতের দাম দফায় দফায় বাড়িয়ে আকাশচুম্বী করে তোলা হয়েছে। তার উপর বিদ্যুতের লোডশেডিং এখন একেবারেই সহনসীমার বাইরে চলে গিয়েছে। তারেক রহমানের সরকার এ ব্যাপারে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে।

তিনি আরো বলেন, যদি নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন তাহলে এখনই গদি থেকে নেমে যান।

সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, এবি পার্টির জেলা আহ্বায়ক বেলাল হোসেন প্রমুখ।

সমাবেশ শেষে জেলা প্রশাসকের প্রশাসনিক কর্মকর্তা ইয়ারুল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। সারাদেশ থেকে সমস্ত স্মারকলিপি চলে যাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে।