সিলেট নগরীর যানজট নিরসনে ট্রাফিককে এসএমপি কমিশনারের কঠোর নির্দেশ

সিলেট নগরীর যানজট নিরসন, নিরাপদ ও সুশৃঙ্খল সড়ক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ট্রাফিক বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন এসএমপি পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট নগরীর যানজট নিরসনে ট্রাফিককে এসএমপি কমিশনারের কঠোর নির্দেশ
সিলেট নগরীর যানজট নিরসনে ট্রাফিককে এসএমপি কমিশনারের কঠোর নির্দেশ |নয়া দিগন্ত

সিলেট নগরীর যানজট নিরসন, নিরাপদ ও সুশৃঙ্খল সড়ক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ট্রাফিক বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ২টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) কার্যালয় পরিদর্শনকালে তিনি এসব নির্দেশনা দেন।

পরিদর্শনকালে পুলিশ কমিশনার কার্যালয়ের বিভিন্ন অবকাঠামো, লজিস্টিকস, দাফতরিক কার্যক্রম ও সংরক্ষিত নথিপত্র পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি মহানগরীর যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক বিভাগের কার্যক্রমে আরও গতিশীলতা ও স্বচ্ছতা আনয়নের ওপর গুরুত্বারোপ করেন।

নগরবাসীর নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক চলাচল নিশ্চিত করতে উন্নত ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন পুলিশ কমিশনার। একই সাথে ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাদারিত্ব, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি জনবান্ধব ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন— উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) গৌতম দেব, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক ও স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার) মুহিবুর রহমানসহ ট্রাফিক বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা।