বাড়িটি ঘিরে রাখা হয়েছে

সাভারে কাউন্টার টেররিজম টিমের হাতে নাশকতা সৃষ্টিকারী এক সদস্য আটক

সাভারের দক্ষিণ শ্যামপুরের জলিলের বাড়িতে মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যার পর কাউন্টার টেররিজম ও বোম্ব ডিসপোজাল ইউনিট টিম নাশকতা সৃষ্টিকারী নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আরিফ হোসেন (২৮) নামে এক সদস্যকে আটক করেছে।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
সাভারে কাউন্টার টেররিজম টিমের হাতে নাশকতা সৃষ্টিকারী এক সদস্য আটক
সাভারে কাউন্টার টেররিজম টিমের হাতে নাশকতা সৃষ্টিকারী এক সদস্য আটক |নয়া দিগন্ত

সাভারের দক্ষিণ শ্যামপুরের জলিলের বাড়িতে মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যার পর কাউন্টার টেররিজম ও বোম্ব ডিসপোজাল ইউনিট টিম নাশকতা সৃষ্টিকারী নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আরিফ হোসেন (২৮) নামে এক সদস্যকে আটক করেছে এবং বাড়িটি কাউন্টার টেররিজম টিম ঘিরে রেখেছে বলে নয়া দিগন্তকে জানান সাভার মডেল থানার ওসি মো: সাইফুল ইসলাম। তবে একটি অসমর্থিত সূত্র মতে, আটককৃত যুবক নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদের সদস্য।

এ সময় ওই যুবকের কাছ থেকে বোমা সদৃশ বস্তু ও বোমা তৈরির উপাদান উদ্ধার করা হয়। এছাড়াও আটককৃত ব্যক্তির কাছ থেকে একটি সন্দেহজনক ব্যাগ, চাকু ও লাইটার উদ্ধার করা হয়। রাত ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আটককৃত যুবক কাউন্টার টেররিজমের হেফাজতে রয়েছে।

সাভার মডেল থানার ওসি সাইফুল ইসলাম আরো জানান, এ সময় বেশ কিছু লিফলেট উদ্ধার করা হয়েছে। লিফলেটের লেখা অনুযায়ী প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটক যুবক জেএমবি সদস্য। লিফলেটে ‘আল্লাহর রাস্তায় যাওয়া’র নির্দেশ রয়েছে। কাউন্টার টেররিজমসহ একাধিক টিম এবং সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে।