মুন্সীগঞ্জের শ্রীনগরে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত পাঁচ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করেছে র্যাব-১০ এর সদস্যরা।
মঙ্গলবার (১১ আগস্ট) র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, র্যাব-১০, সিপিসি-২, মুন্সীগঞ্জ শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল সোমবার রাত সোয়া ৯টার দিকে জেলার শ্রীনগর উপজেলার বাঘড়া গ্রামের বাঘড়া বাজারের পূর্ব পাশে নদীর পাড় গরুর হাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনাকালে গরুর হাটের উত্তর পাশে কলাবাগান হতে পাঁচ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়।
পরবর্তীতে যাচাইকালে উদ্ধারকৃত পাঁচ রাউন্ড শটগানের গুলি ২০২৪ সালের ০৫ আগস্টে সংঘটিত সহিংস ঘটনার সময় লুণ্ঠিত হয়েছিল বলে জানা যায়। উক্ত সহিংস ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১০ এর গোয়েন্দা কার্যক্রম ও অভিযান অব্যাহত রয়েছে।


