জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফেনীতে নানা আয়োজন : খুনীদের ফাঁসির দাবি

নানা আয়োজনে ফেনীতে ৫ আগস্ট (বুধবার) জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত হচ্ছে। দিবসটিকে ঘিরে জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নানা আয়োজন করা হয়।

Location :

Feni
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফেনীতে নানা আয়োজন : খুনীদের ফাঁসির দাবি
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফেনীতে নানা আয়োজন : খুনীদের ফাঁসির দাবি |নয়া দিগন্ত

ফেনী অফিস

নানা আয়োজনে ফেনীতে ৫ আগস্ট (বুধবার) জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত হচ্ছে। দিবসটিকে ঘিরে জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নানা আয়োজন করা হয়। এসব আয়োজনে জুলাই হত্যাকাণ্ডে জড়িত নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফাঁসির দাবি জানানো হয়।

শহরের ট্রাঙ্ক রোডস্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

প্রথমে সকাল ১০টায় পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মনিরা হক। পরে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: এ এস এম সোহরাব আল হোসাইন এবং শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর একে একে জেলা পরিষদ, জেলা বিএনপি, এনসিপি, এবি পার্টি, ফেনী পৌরসভা, ফেনী সদর উপজেলা পরিষদ, ফেনী সরকারি কলেজ, ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতাল, সিআইডি, গণপূর্ত বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদফতর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি), জেলা সড়ক ও জনপথ অফিস, জেলা আনসার ও ভিডিপি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, জেলা মৎস্য অফিস, জেলা প্রাণিসম্পদ অফিস, জেলা তথ্য অফিস, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর, জেলা নির্বাচন অফিস, জেলা শিক্ষা অফিস, জেলা শিক্ষা প্রকৌশল অধিদফতর, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা শিল্পকলা অ্যাকাডেমি, জেলা খাদ্য অফিস, জেলা সমাজসেবা অফিস, জেলা সমবায় অফিস, কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), ফাজিলপুর হাইওয়ে থানা, আঞ্চলিক পাসপোর্ট অফিস, যুব উন্নয়ন অধিদফতর, ফায়ার সার্ভিস ও ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি পুষ্পস্তবক অর্পণ করে।

বেলা ১১টায় জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক এম এ খালেক। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ও ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: এ এস এম সোহরাব আল হোসাইন।

বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, এনসিপির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, হেফাজতে ইসলামের জেলা সম্পাদক মাওলানা ওমর ফারুক, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, খেলাফত মজলিসের সহকারী সম্পাদক আজিজ উল্লাহ আহমদী, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, ছাত্রশিবিরের জেলা সভাপতি ইমাম হোসেন আরমান, ছাত্রশক্তির আহ্বায়ক সোহরাব হোসেন শাকিল, শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের বাবা নেছার আহমেদ, সরোয়ার জাহান মাসুদের ফুপাতো ভাই আবদুল্লাহ আল মামুন, সাবেক সমন্বয়ক মুহাইমিন তাজিম ও জুলাই যোদ্ধা আবু জাফর ইকবাল, আবু নওশেদ মজুমদার সানি, ওমর ফারুক শুভ এবং মহিপাল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি গাজী সালাউদ্দিন আমান। স্বাগত বক্তব্য দেন শহীদ মাহবুবুল হাসানের বড় ভাই মাহমুদুল হাসান।

শেষে জেলার জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।

এদিকে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ভোরে দৌড় প্রতিযোগিতার আয়োজন করে বিজয় মঞ্চ। মহিপাল থেকে ৫ কিলোমিটার দৌড়ে অংশ নেন তিন শতাধিক তরুণ। বিজয় মঞ্চের আহ্বায়ক ওসমান গনি রাসেলের সভাপতিত্বে দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর আমির মুফতি আব্দুল হান্নান।

দিবসটি উপলক্ষে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর ফেনী শহর শাখা শহরে দরিদ্র ও ভাসমান মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করে।