মুলাদীতে বখাটেদের হামলায় বাবা-ছেলে আহত

বরিশাল জেলার মুলাদী পৌরসভায় বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদে বখাটেদের হামলার শিকার হয়ে নবিন নামে এক কিশোর বখাটেদের হামলায় গুরুতর আহত হয়েছেন।

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)

Location :

Muladi
মুলাদী থানা, বরিশাল
মুলাদী থানা, বরিশাল |নয়া দিগন্ত

বরিশাল জেলার মুলাদী পৌরসভায় বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদে বখাটেদের হামলার শিকার হয়ে নবিন নামে এক কিশোর বখাটেদের হামলায় গুরুতর আহত হয়েছেন। পরে ছেলেকে বাঁচাতে এসে নবিনের বাবা জসিম হাওলাদারও হামলার শিকার হন।

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যার সময় মুলাদী স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে জানা যায়, মুলাদী উপজেলা কৃষি অফিসের মাঠ কর্মকর্তা কবির হোসেনের ছেলে মো: আলবিন তার বন্ধুদের নিয়ে নবিনের বোনকে উত্ত্যক্ত করছিল। এ ঘটনা দেখে নবিন তাদের কাছে গিয়ে প্রতিবাদ জানায়।

এ সময়, আলবিন বন্ধুদেরকে নিয়ে নবিনের ওপর হামলা চালায়। নবিনের পিতা জসিম হাওলাদার খবর পেয়ে জানতে চাইলে তার ওপরও অতর্কৃত হামলা চালিয়ে কুপিয়ে মাথায় জখম করে আলবিনসহ তার বন্ধুরা।

আহত নবিন জানান, মঙ্গলবার বিকেলে আমি মুলাদী স্টেডিয়ামে ফুটবল খেলছিলেন। তার কিশোরী বোন ফুটবল খেলা দেখতে গেলে আলবিন, সিদ্দিক, আকন, সোলায়মান, রবিউল, আজিম, অপুসহ কয়েকজন বখাটে তার বোনকে উত্ত্যক্ত করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নবীন খেলা ছেড়ে মাঠের বাইরে গিয়ে বোনের উত্ত্যক্তের প্রতিবাদ করলে বখাটেরা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত করে। হামলার সংবাদ পেয়ে তার বাবা জসিম হাওলাদার ছেলেকে রক্ষা করতে আসলে বখাটেরা তাঁকেও পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। স্থানীয় লোকজন আহত বাবা-ছেলেকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ব্যাপারে আলবিনের বাবা কবির হোসেন ইভ টিজিং ও হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, মোবাইল ফোনের গেম খেলাকে কেন্দ্র করে আলবিন ও নবীন হাওলাদারের মধ্যে মারামারি হয়েছে। এতে অন্যদের সাথে আলবিনও মারাত্মক আহত হয়। তাকে মুলাদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো: সোহেল রানা বলেন, দুই পক্ষের মারামারির বিষয়টি শুনেছি। এ ঘটনায় বুধবার বিকেল পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।