কাউখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের মিছিল-সমাবেশ

উপজেলা জামায়াত আমির বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।’

Location :

Kaukhali
জামায়াতের মিছিল-সমাবেশ
জামায়াতের মিছিল-সমাবেশ |নয়া দিগন্ত

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের কাউখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউখালী উপজেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হলে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মো: হুমায়ুন কবির।

তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’

তিনি আরো বলেন, ‘দেশে আইনের শাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন, সুশাসন ও জনগণের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনাকে সঠিকভাবে তুলে ধরতে হবে, যাতে তারা একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারে।’

উপজেলা জামায়াত আমির বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান আমাদের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। এ বিজয় দিবস আমাদের সেই আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয় এবং ভবিষ্যতের জন্য দায়িত্বশীল ভূমিকা পালনের অনুপ্রেরণা জোগায়।’

সমাবেশ শেষে দেশের শান্তি, সমৃদ্ধি এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।