কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কুমিল্লায় গ্রেফতার

মোয়াজ্জেম হোসেন ঢাকার মতিঝিল থানায় দায়ের করা একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। বিচার শেষে আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করলে তিনি গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
গ্রেফতার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো: মোয়াজ্জেম হোসেন
গ্রেফতার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো: মোয়াজ্জেম হোসেন |নয়া দিগন্ত

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো: মোয়াজ্জেম হোসেনকে (৩০) কুমিল্লার তিতাস উপজেলা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

শনিবার (১ আগস্ট) দুপুর দেড়টার দিকে তিতাস উপজেলার বাতাকান্দি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া দণ্ডপ্রাপ্ত আসামি মো: মোয়াজ্জেম হোসেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ছোট কাজরা গ্রামের তারা মিয়ার ছেলে।

শনিবার বিকেলে কুমিল্লা নগরীর শাকতলায় র‌্যাব-১১ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এ তথ্য জানান।

র‌্যাব জানায়, মোয়াজ্জেম হোসেন ঢাকার মতিঝিল থানায় দায়ের করা একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। বিচার শেষে আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করলে তিনি গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।

২০২৪ সালের ৬ আগস্ট কারাগারে সঙ্ঘটিত দাঙ্গা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অন্যান্য বন্দীদের সাথে কারাগারের দেয়াল টপকে পালিয়ে যান তিনি। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ কোনাবাড়ী থানায় ১৯৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে।

র‌্যাব আরো জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।