তাড়াশে বাসচাপায় পথচারী নিহত

বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন পাবনার ভাঙ্গুড়া উপজেলার বৃদ্ধমরিচ গ্রামের মৃত শামসুজ্জামানের ছেলে।

Location :

Sirajgonj

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের তাড়াশে বাসের চাপায় জসিম উদ্দিন (৪৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার খালকুলা বাজার এলাকায় আশা হোটেলের সামনে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জসিম উদ্দিন পাবনার ভাঙ্গুড়া উপজেলার বৃদ্ধমরিচ গ্রামের মৃত শামসুজ্জামানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জসিম উদ্দিন মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়।

খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।