বিয়ানীবাজারে সিলেট জেলা পরিষদ প্রশাসককে নাগরিক সংবর্ধনা

আবুল কাহের চৌধুরী শামীম বলেন, দেশের সর্বাঙ্গীণ ও টেকসই উন্নয়নে গ্রামকে অগ্রাধিকার দিতে হবে। কৃষক ও সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করাও উন্নয়নের অন্যতম প্রধান শর্ত।

সিলেট ব্যুরো

Location :

Sylhet

সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমকে নাগরিক সংবর্ধনা দিয়েছেন বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের হেতিমখানী এলাকাবাসী। হেতিমখানী কেন্দ্রীয় জামে মসজিদের রাস্তা উন্নয়নে জেলা পরিষদ থেকে আর্থিক বরাদ্দ দেয়ায় মঙ্গলবার (১১ আগস্ট) এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হেতিমখানী গ্রামের প্রবীণ মুরব্বি সুন্দর আলীর সভাপতিত্বে এবং উপজেলা যুবদল নেতা মিজাউর রহমান সামুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আবুল কাহের চৌধুরী শামীম।

তিনি বলেন, গ্রামের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। তাই কৃষকদের ভাগ্যের পরিবর্তন ও জীবনযাত্রার মান উন্নয়ন করা গেলে জাতীয় অর্থনীতি আরো শক্তিশালী হবে।

তিনি আরো বলেন, গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে সিলেট জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। গ্রামগঞ্জের মসজিদ, মাদ্রাসা, স্কুল, রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা ও কৃষি সহায়ক অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার পরিকল্পনা রয়েছে।

আবুল কাহের চৌধুরী শামীম বলেন, দেশের সর্বাঙ্গীণ ও টেকসই উন্নয়নে গ্রামকে অগ্রাধিকার দিতে হবে। কৃষক ও সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করাও উন্নয়নের অন্যতম প্রধান শর্ত।

অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল হাসান চৌধুরী শাহিন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল বারী চৌধুরী শাহিনুর, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমেদ, আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, দুবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, আলীনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাওয়াজিস চৌধুরী সাকি, শামীম আহমদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইমরান আহমদ চৌধুরী প্রমুখ।