সিলেটে আরো ৫ ডেঙ্গুরোগী শনাক্ত, আক্রান্ত বেড়ে ১৩১

সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো পাঁচজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩১ জনে। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
ডেঙ্গু শনাক্তের নমুনা
ডেঙ্গু শনাক্তের নমুনা |ফাইল ছবি

সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো পাঁচজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩১ জনে। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন ।

বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত পাঁচ রোগীর মধ্যে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে একজন, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে একজন রয়েছেন। প্রতিবেদনে আরো দুই রোগীর চিকিৎসাস্থলের তথ্য উল্লেখ রয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩১ জনে। এর মধ্যে সিলেটে ২৬, সুনামগঞ্জে ২৬, হবিগঞ্জে ৬২ এবং মৌলভীবাজারে ১৪ জন শনাক্ত হয়েছেন। এছাড়া বিভাগের বাইরের আরো তিন রোগী সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৩ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত বিভাগে একজনের মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বর্ষা মৌসুমে ডেঙ্গুর বিস্তার রোধে বাড়িঘর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।

এছাড়াও জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানানো হয়েছে।