লৌহজংয়ে ইয়াবাসহ গ্রেফতার ১

উপজেলার মৌছামান্দ্রা গ্রামে অভিযান চালায় থানা পুলিশ। এ সময় ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ পিয়ালকে গ্রেফতার করা হয়।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Munshiganj
ইয়াবাসহ গ্রেফতার পিয়াল হোসেন
ইয়াবাসহ গ্রেফতার পিয়াল হোসেন |নয়া দিগন্ত

লৌহজংয়ে মুন্সীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে পিয়াল হোসেন (২৬) নামের এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে উপজেলার মৌছামান্দ্রা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার পিয়াল জেলার দোহার উপজেলার দক্ষিণ শিমুলিয়ার বাসিন্দা।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বোরহান উল ইসলাম নয়া দিগন্তকে জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মৌছামান্দ্রা গ্রামে অভিযান চালায় থানা পুলিশ। এ সময় ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ পিয়ালকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।