মুরাদনগরে ২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা থানায় ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: রাসেল মিয়া (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

নাজিম উদ্দিন, মুরাদনগর (কুমিল্লা)

Location :

Muradnagar
মুরাদনগরে ২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
মুরাদনগরে ২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার |নয়া দিগন্ত

কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা থানায় ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: রাসেল মিয়া (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার ওসি মো: শফিউল আলম।

এর আগে শনিবার দিবাগত রাত ১০টার দিকে বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকুট ইউনিয়নের দেওড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো: রাসেল মিয়া দেওড়া গ্রামের ভূঁইয়া বাড়ির মরহুম আবদুল মতিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাজিম উদ্দিন, এসআই রিয়াজুল মোস্তফা, এএসআই আল আমীনসহ বাঙ্গরা বাজার থানা পুলিশের একটি দল দেওড়া গ্রামের পশ্চিম পাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় জালাল মিয়ার বনজ গাছের বাগানের পাশ থেকে রাসেল মিয়াকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার নিকট থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট বিধি অনুযায়ী জব্দ করা হয়।

এ বিষয়ে ওসি মো: শফিউল আলম বলেন, গ্রেফতার রাসেল মিয়া একজন মাদক কারবারি। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।