গাংনীর সীমান্তে পুলিশের ব্লক রেইড : নারীসহ ৫ মাদক কারবারি আটক

মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজিপুর গ্রামে মাদকবিরোধী ঘণ্টাব্যাপী ব্লক রেইড পরিচালনা করে নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

রাশিদুল ইসলাম বোরহান, গাংনী (মেহেরপুর)

Location :

Gangni
গাংনীর সীমান্তে পুলিশের ব্লক রেইড : নারীসহ ৫ মাদক কারবারি আটক
গাংনীর সীমান্তে পুলিশের ব্লক রেইড : নারীসহ ৫ মাদক কারবারি আটক |নয়া দিগন্ত

মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজিপুর গ্রামে মাদকবিরোধী ঘণ্টাব্যাপী ব্লক রেইড পরিচালনা করে নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় সাড়ে ৫ কেজি গাঁজা, ইয়াবা ট্যাবলেট এবং একটি নম্বরবিহীন মোটরসাইকেল।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল থেকে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মুর্শেদের নেতৃত্বে গাংনী থানা পুলিশ, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

আটকরা হলেন—কাজিপুর বর্ডারপাড়ার ফজল আলীর স্ত্রী তানজিলা খাতুন, দুলাল হোসেনের ছেলে রানা হোসেন, বজলুর রহমানের ছেলে শিপন হোসেন, ইয়াদ আলীর ছেলে ফজল আলী এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নাটনাপাড়া গ্রামের তাজ উদ্দিনের ছেলে জাহিদ হোসেনসহ মোট পাঁচজন।

পুলিশ জানায়, বিকেল থেকেই পাঁচজন সন্দেহভাজন মাদক কারবারির বাড়ি ঘিরে ব্লক রেইড পরিচালনা করা হয়। পরে একযোগে তল্লাশি চালিয়ে বিভিন্ন বাড়ি থেকে সাড়ে ৫ কেজি গাঁজা, ইয়াবা ট্যাবলেট এবং একটি নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

গাংনী থানার ওসি মুহাদ্দিদ মুর্শেদ বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের ব্লক রেইড ও বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।’