নোয়াখালীতে পুকুরে শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু

শাক ধুতে গিয়ে পুকুরে ডুবে গৃহবধুর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
গৃহবধূর মৃত্যু
গৃহবধূর মৃত্যু |ফাইল ছবি

নোয়াখালীর কবিরহাটে পুকুরে শাক ধুতে গিয়ে পানিতে ডুবে কুলসুম আক্তার লাকী (৩৯) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড় রামদেবপুর গ্রামের আমিন উল্যাহ টেন্ডল বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত কুলসুম একই বাড়ির তাহেরের মেয়ে। তিনি তিন সন্তানের জননী ছিলেন।

স্থানীয়রা জানায়, স্বামী বেচু ও তিন সন্তানকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন কুলসুম। সকালে প্রতিদিনের মতো দুপুরের রান্নার প্রস্তুতি নিতে গিয়ে শাক ধোয়ার জন্য পুকুর ঘাটে যান তিনি। একপর্যায়ে ঘাট থেকে পানিতে পড়ে ডুবে যান। পরে স্বজনরা পুকুরে তার লাশ ভাসতে দেখতে উদ্ধার করেন। পরিবারের সদস্যদের দাবি, কুলসুম মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

কবিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) ইমদাদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’