দেবীগঞ্জে মাদক, বাল্যবিবাহ ও সাইবার বুলিং প্রতিরোধে সভা

মঙ্গলবার (৯ জুন) দুপুরে দেবীডুবা ইউনিয়ন পরিষদ চত্বরে দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। মানবিক ও সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা

Location :

Debiganj

পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন এবং সাইবার বুলিং প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে সভায় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি ও নির্বাচনী ইশতেহার সম্পর্কেও অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে দেবীডুবা ইউনিয়ন পরিষদ চত্বরে দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। মানবিক ও সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছা. শুকরিয়া পারভীন। তিনি বলেন, সমাজ থেকে নানা ধরনের অপরাধ ও সামাজিক অবক্ষয় দূর করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও সাইবার অপরাধ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান তিনি।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সবুজ কুমার বসাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ বীন জিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গণী বসুনীয়া, উপজেলা জামায়াতের আমির বেলাল হোসেন, দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্রসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় বক্তারা মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন এবং সাইবার বুলিংয়ের মতো সামাজিক সমস্যার ভয়াবহতা তুলে ধরে এগুলো প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি নিরাপদ, মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে হলে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা আরো বলেন, সামাজিক অবক্ষয় রোধে প্রশাসনের কার্যক্রমের পাশাপাশি পরিবার ও সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। একই সঙ্গে সরকারের গৃহীত বিভিন্ন ইতিবাচক উদ্যোগ বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।