রাজাপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম

ওষুধ কিনতে তিনি একা হেঁটে ইসলামিয়া ফার্মেসির দিকে যাচ্ছিলেন। এ সময় উপজেলা সদরের খাল পাড়ের বাজার রোডে মনা স্টারশপের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে জখম করে।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
আহত মো: কুদ্দুস খান
আহত মো: কুদ্দুস খান |নয়া দিগন্ত

ঝালকাঠির রাজাপুরে মো: কুদ্দুস খান (৪৫) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে উপজেলা সদরে খাল পাড়ের বাজার রোডে এ ঘটনা ঘটে।

আহত কুদ্দুস খান উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কানুনিয়া এলাকার মরহুম আব্দুর রশিদ খানের ছেলে। তিনি রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।

পুলিশ ও আহত কুদ্দুস খান সূত্রে জানা যায়, অসুস্থ এক আত্মীয়কে দেখতে মঙ্গলবার রাতে ভাতিজাকে সাথে নিয়ে মোটরসাইকেলে রাজাপুর সদরে আসেন তিনি। পথে মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেলে ভাতিজাকে তেল আনতে পাম্পে পাঠান। পরে ওষুধ কিনতে তিনি একা হেঁটে ইসলামিয়া ফার্মেসির দিকে যাচ্ছিলেন। এ সময় উপজেলা সদরের খাল পাড়ের বাজার রোডে মনা স্টারশপের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে জখম করে। তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।