টাঙ্গাইলে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল

টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১১ দলীয় ঐক্য জেলা শাখা বুধবার (৫ আগস্ট) বেলা ১১টায় সমাবেশ ও গণমিছিলের আয়োজন করে।

মালেক আদনান, টাঙ্গাইল

Location :

Tangail
টাঙ্গাইলে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল
টাঙ্গাইলে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল |নয়া দিগন্ত

টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১১ দলীয় ঐক্য জেলা শাখা বুধবার (৫ আগস্ট) বেলা ১১টায় সমাবেশ ও গণমিছিলের আয়োজন করে।

শহরের নিরালা মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আহছান হাবীব মাসুদ।

বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারি হুমায়ুন কবির, এনসিপির জেলা সভাপতি কামরুজ্জামান শাওন প্রমুখ।

সমাবেশ শেষে শহীদ মিনার থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে ১১ দলের নেতাকর্মীসহ বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেন।