ঈশ্বরদীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জামায়াতের

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরদী উপজেলা শাখার আয়োজিত বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শহীদুল্লাহ খান, ঈশ্বরদী (পাবনা)

Location :

Ishwardi
ঈশ্বরদীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল
ঈশ্বরদীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল |নয়া দিগন্ত

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরদী উপজেলা শাখার আয়োজিত বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ঈশ্বরদী পুরাতন বাসস্ট্যান্ড ঈশ্বরদী বাজারের ১ নম্বর গেট থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট, পোস্ট অফিস মোড় হয়ে খায়রুজ্জামান বাবু টার্মিনালে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় মিছিলজুড়ে নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

এতে প্রধান অতিথি ছিলেন ও মিছিলে নেতৃত্ব দেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য এবং পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।

ঈশ্বরদী উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের এবং ঈশ্বরদী পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম আজম খান।