এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে চাঁদপুর জেলার মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে আল-আমিন অ্যাকাডেমি স্কুল অ্যান্ড কলেজ, চাঁদপুর। একই সাথে ২১৯ জন জিপিএ-৫ পেয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডে শীর্ষ গুরুত্বপূর্ণ স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
আল-আমিন অ্যাকাডেমি স্কুল অ্যান্ড কলেজ, চাঁদপুর থেকে মোট পরীক্ষার্থী ৮৩৫ জন, জিপিএ-৫ পেয়েছে ২১৯ জন, পাস করেছে ৭৮৪ জন, অকৃতকার্য হয়েছে ৫১ জন; পাসের হার ৯৩.৮৯%।
মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী ২৩৭ জন, জিপিএ-৫ পেয়েছে ১০৪ জন, পাস করেছে ২২৯ জন, অকৃতকার্য ৮ জন; পাসের হার ৯৬.৬২%।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল, চাঁদপুর: মোট পরীক্ষার্থী ৭০ জন, জিপিএ-৫ পেয়েছে ১৭ জন; পাসের হার ১০০%।
হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়: পরীক্ষার্থী ২৩২ জন, জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন, কৃতকার্য ২০৮ জন, অকৃতকার্য ২৪ জন; পাসের হার ৮৯.৬৬%।
আল-আমিন অ্যাকাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম জানান, ফল প্রকাশের পর বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং পরিবারের সহযোগিতাকেই এই অভূতপূর্ব সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে দেখছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।


