নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী ওয়ান শুটার গান উদ্ধার করেছেন র্যাব-১১-এর সদস্যরা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে র্যাব-১১ (সিপিসি-১) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাঁচপুর বালুরমাঠ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১১-এর একটি আভিযানিক দল কাঁচপুর বালুরমাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে ছিনতাই ও মাদকসংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত কয়েকজন ব্যক্তি সেখান থেকে দ্রুত পালিয়ে যান। পরে ওই এলাকার ঝোপঝাড়ে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বৃহস্পতিবার সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।


