মাদকের সাথে সম্পৃক্ততার অভিযোগে শাহরাস্তি থানার ৫ পুলিশ সদস্য বরখাস্ত

২৮ জুলাই উপজেলার আয়নাতলী বাজারে মিজানুর রহমান নামে এক মাদককারবারিকে আটক করে জনগণ। এ সময় মাদককারবারি মিজানুর রহমানের মোবাইলফোন তল্লাশি করে পুলিশের সাথে তার কথোপকথন ও অর্থ লেনদেনসহ বিভিন্ন তথ্য পাওয়া যায়।

Location :

Shahrasti
শাহরাস্তি মডেল থানা, চাঁদপুর
শাহরাস্তি মডেল থানা, চাঁদপুর |নয়া দিগন্ত

শাহরাস্তি (চাঁদপুর) সংবাদদাতা
মাদকের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে শাহরাস্তি মডেল থানার পাঁচ পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) চাঁদপুর পুলিশ সুপার (এসপি) মো: মিজানুর রহমান এ সংক্রান্ত এক অফিস আদেশ প্রদান করেন।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন— উপ-পরিদর্শক (এসআই) আরিফ হোসাইন, সহকারী উপ- পরিদর্শক (এএসআই) শহীদ উল্লাহ, কনস্টেবল শরিফ উদ্দিন, গাড়িচালক নজরুল ইসলাম ও কনস্টেবল ইসতিয়াক।

জানা যায়, ২৮ জুলাই উপজেলার আয়নাতলী বাজারে মিজানুর রহমান নামে এক মাদককারবারিকে আটক করে জনগণ। এ সময় মাদককারবারি মিজানুর রহমানের মোবাইলফোন তল্লাশি করে পুলিশের সাথে তার কথোপকথন ও অর্থ লেনদেনসহ বিভিন্ন তথ্য পাওয়া যায়। এরপর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে।

পুলিশের পক্ষ থেকে তৎক্ষণাৎ তদন্ত করা হলে, প্রাথমিক তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রমাণ পাওয়া যায়। পরে চাঁদপুর পুলিশ সুপার তাদেরকে সাময়িক বরখাস্ত করেন।

এদিকে মাদকের সাথে পুলিশের যোগসাজশের বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হলে ৩ আগস্ট এএসআই শহিদুল্লাহ ও ৫ আগস্ট কনস্টেবল শরিফ উদ্দিনকে কুমিল্লায় তড়িঘড়ি বদলি হয়ে যায়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। তাই পাঁচজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তারা চূড়ান্তভাবে অভিযুক্ত হলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।