মহাদেবপুরে নদী থেকে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার

দুপুরে নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা

Location :

Mohadevpur
ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার
ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার |ফাইল ছবি

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদী থেকে পবিত্র সরকার (৪০) নামে এক ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার হাতুড় ইউপির মহিষবাথান এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত পবিত্র সরকার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দিনাজপুর জেলার বালুঘাট থানার উত্তর চক ভবানী গ্রামের জীবন সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আত্রাই নদীতে একটি অজ্ঞাতপরিচয় পুরুষের লাশ ভাসতে দেখতে পায় স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে তারা পুলিশকে সংবাদ দেন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে বেশ কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। নদীতে ভাসতে থাকায় লাশের চেহারা অনেকটাই বিকৃত হয়ে গেছে।

লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওমর ফারুক বলেন, ‘ইতোমধ্যেই লাশের পরিচয় শনাক্ত হয়েছে। লাশটি হস্তান্তরের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’