রাজবাড়ী সদর উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পলাশ পরামাণিক (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার রাজবাড়ী-বালিয়াকান্দি রোডের মাটিপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পলাশ পরামাণিক সদর উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা আরজু পরামাণিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাটিপাড়া ব্রিজ সংলগ্ন সড়কে একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে পলাশ পরামাণিক ঘটনাস্থলেই মারা যান।
আরো জানা যায়, পলাশ পরামাণিক রাস্তায় মোটরসাইকেলটি এঁকেবেঁকে চালাচ্ছিল। ফলে বাসটি একেবারে সামনে চলে আসলে সে আর মোটরসাইকেল ব্রেক করতে পারেনি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে। পরে লাশটি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য মর্গে পাঠানো হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) উত্তম কুমার এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘাতক বাসের চালক পালিয়ে গেছে। বাসটি পুলিশের নিয়ন্ত্রণে আছে।


