পাকুন্দিয়ায় পৌর আইন উপেক্ষা করে ঘর নির্মাণের অভিযোগ

লিখিত বক্তব্যে তোফাজ্জল হোসেন ছেনু বলেন, ‘অভিযুক্ত মোস্তফা তার বাবার পালক ছেলে। মোস্তফা পৌর আইন উপেক্ষা করে চারপাশে নির্ধারিত জায়গা না রেখেই পাকা ঘর নির্মাণ করছেন। এছাড়া, তিনি আমার জায়গা থেকে অবৈধভাবে একটি মেহগনি গাছ কেটে নিয়েছেন এবং আমার মায়ের কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধা দিচ্ছেন।

Location :

Kishoreganj
সংবাদ সম্মেলনে কথা বলছে ভুক্তভোগী তোফাজ্জল হোসেন ছেনু
সংবাদ সম্মেলনে কথা বলছে ভুক্তভোগী তোফাজ্জল হোসেন ছেনু |নয়া দিগন্ত

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর এলাকায় ভবন নির্মাণ আইন উপেক্ষা করে ঘর নির্মাণ, সীমানা প্রাচীর নির্মাণে বাধা, গাছ কেটে নেয়া ও অশালীন আচরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী তোফাজ্জল হোসেন ছেনু।

রোববার (৯ আগস্ট) দুপুরে পৌর সদরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

অভিযোগকারী তোফাজ্জল হোসেন ছেনু চর পাকুন্দিয়া গ্রামের মরহুম আবুল হাসিমের ছেলে

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর ভাতিজা সাইফুল হক শাফিন ও প্রতিবেশী আব্দুল আলী উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে তোফাজ্জল হোসেন ছেনু বলেন, ‘অভিযুক্ত মোস্তফা তার বাবার পালক ছেলে। মোস্তফা পৌর আইন উপেক্ষা করে চারপাশে নির্ধারিত জায়গা না রেখেই পাকা ঘর নির্মাণ করছেন। এছাড়া, তিনি আমার জায়গা থেকে অবৈধভাবে একটি মেহগনি গাছ কেটে নিয়েছেন এবং আমার মায়ের কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধা দিচ্ছেন। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে আপস-মীমাংসার চেষ্টা করলেও অভিযুক্ত মোস্তফা তা মানেননি।’

তিনি বলেন, ‘দুই মাস আগে পৌরসভায় লিখিত অভিযোগ দিলে উপ-সহকারী প্রকৌশলী মো: এনামুল হক সরেজমিন পরিদর্শনের পরও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়া হয়নি। ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত ও পৌর আইন অনুযায়ী অভিযোগ নিষ্পত্তির জন্য পৌর প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছি।’

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মোস্তফার সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে পাকুন্দিয়া পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো: এনামুল হক জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্ত মোস্তফা স্থানীয়দের নিয়ে বিষয়টি সমাধানের জন্য সময় চেয়েছেন।