গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডোবার পানিতে ডুবে রিয়াজুল মন্ডল (১১) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার দামোদরপুর ইউনিয়নের উত্তর ভাঙ্গামোড় গ্রামে বাড়ির পেছনের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রিয়াজুল মন্ডল উপজেলার দামোদরপুর ইউনিয়নের উত্তর ভাঙ্গামোড় গ্রামের মোজাম্মেল মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) শিশুটির মা তার প্রতিবন্ধী ভাতার টাকা উত্তোলনের জন্য চান্দের বাজারের একটি বিকাশের দোকানে যান। বাড়িতে ফিরে ছেলেকে দেখতে না পেয়ে মা-বাবাসহ পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু বৃহস্পতিবার তার কোনো সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা বাড়ির পেছনের ডোবার হাঁটুপানিতে তার লাশ দেখতে পান। দীর্ঘদিন পর উত্তোলন করা প্রতিবন্ধী ভাতার টাকা ভোগ করার আগেই শিশুটির মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে আসে।
স্থানীয় শিক্ষক আজিজুল ইসলাম জানায়, হয়তো মায়ের পিছনে শিশুটিও বাজারে যাওয়ার চেষ্টা করেন যা তার মা জানতো না অসতর্কতা থেকে হয়তো শিশুটির মৃত্যুর হয়েছে।


