লংগদুতে ক্যান্সারে আক্রান্ত রিয়েল চাকমার পাশে সেনাবাহিনী

বুধবার (১২ আগস্ট) উপজেলার ডানে আটারকছড়া এলাকায় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের পক্ষে লংগদু জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট শাহরিয়ার নাফিস এ অর্থ সহায়তা হস্তান্তর করেন।

Location :

Rangamati
অর্থ সহায়তার চেক হস্তান্তর করেন লেফটেন্যান্ট শাহরিয়ার নাফিস
অর্থ সহায়তার চেক হস্তান্তর করেন লেফটেন্যান্ট শাহরিয়ার নাফিস |নয়া দিগন্ত

লংগদু (রাঙামাটি) সংবাদদাতা

রাঙামাটির লংগদুতে দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত রিয়েল চাকমার চিকিৎসায় অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের পক্ষে লংগদু জোন এ সহায়তা প্রদান করে। খাগড়াছড়ি রিজিয়নের সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ সহায়তা দেয়া হয়।

বুধবার (১২ আগস্ট) উপজেলার ডানে আটারকছড়া এলাকায় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের পক্ষে লংগদু জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট শাহরিয়ার নাফিস এ অর্থ সহায়তা হস্তান্তর করেন।

সহায়তা পেয়ে রিয়েল চাকমার পরিবার সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সেনাবাহিনীর লংগদু জোনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত রিয়েল চাকমার উন্নত চিকিৎসার ব্যয় মেটাতে এ সহায়তা প্রদান করা হয়েছে।

লংগদু জোন আরো জানায়, পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি স্থানীয় মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং মানবিক প্রয়োজনে সেনাবাহিনী বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।