বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত জুলাই যোদ্ধাদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) বাদে আসর চন্দনাইশ উপজেলা পৌরসভা ও দোহাজারী পৌরসভা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ইখতিয়ার হোসেন, মোহাম্মদ জসিম উদ্দিন, মোজাম্মেল হক বেলাল; চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার; বিএনপি নেতা মাহমুদুল রহমান মাহাদু, বাহাউদ্দিন চৌধুরী, আমিনুর ইসলাম; পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুন্সি জহিরুল আলম শহীদ, মোরশেদুল আলম, অলি হোসেন; পৌরসভা বিএনপির সদস্য মজিবুর রহমান, আইনুল হুদা, জাহাঙ্গীর আলম, সেলিম সায়েম, আবু ছালেহ; বিএনপি নেতা মাহবুবুল করিম সোহেল;
দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মজিদ শাহ, আবু বক্কর; দোহাজারী পৌরসভা বিএনপি নেতা তসলিম উদ্দিন; চন্দনাইশ পৌরসভা বিএনপি নেতা আবদুল মান্নান, সাইফুল ইসলাম, মোহাম্মদ শওকত, শাহাদাত হোসেন; উপজেলা বিএনপি নেতা মো. জারুল্লাহ; জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোনায়েম খান, সদস্য সচিব জাহাঙ্গীর; উপজেলা যুবদল নেতা সেলিম আল দ্বীন, ফারুক মিয়া, আবদুর রহমান আলম; পৌরসভা শ্রমিক দলের সাবেক সভাপতি হাজী মো. আবু সিদ্দিক; উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এ বি এম রহিম, আবু তৈয়ব; পৌরসভা যুবদল নেতা আব্দুল মান্নান, মো. আরিফ উদ্দিন, মো. রাজিব উদ্দিন চৌধুরী; উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার উদ্দিন, আবু তৈয়ব রিপন; দোহাজারী স্বেচ্ছাসেবক নেতা হাশেম, আব্দুর রহমান, জয়নাল, মোরশেদুল আলম, সেকা চৌধুরী;
শ্রমিক দল নেতা হাজী আবু সিদ্দিক; উপজেলা কৃষক দলের আহ্বায়ক জিয়াউল হক, সদস্য সচিব মো. আনোয়ার; দোহাজারী পৌরসভা শ্রমিক দলের সাবেক সদস্য সচিব বেলাল উদ্দিন হিরু; উপজেলা যুবদল নেতা সোহেল, বোরহান, মানিক; জেলা ছাত্রদল নেতা জাবেদ চৌধুরী রহিম, ইরফান চৌধুরী; ছাত্রদল নেতা আমজাদ, মঈনুদ্দিন রাসেল, মোহাম্মদ সাকিব, মোহাম্মদ সজিব, হেফাজ উদ্দিন; দোহাজারী পৌরসভা যুবদল নেতা মানিক, আব্দুল আজিজ; বিএনপি নেতা মোহাম্মদ হামিদ, আব্দুল মান্নান; যুবদল নেতা মো. তানিম; কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ জিয়া ও সদস্য সচিব আনোয়ার প্রমুখসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।


