নেত্রকোনায় খালের পানিতে ডুবে তরুণে মৃত্যু

সাব্বির ও তার সঙ্গীয়রা কেন ডিবি পুলিশ দেখে দৌঁড়ে পালাচ্ছিল বা তারা মাদক সংশ্লিষ্টের সাথে জড়িত ছিল কি-না তা তদন্ত করে দেখা হচ্ছে।

ফজলুল হক রোমান, নেত্রকোনা

Location :

Netrokona
খালের পানিতে ডুবে তরুণে মৃত্যু
খালের পানিতে ডুবে তরুণে মৃত্যু |প্রতীকী ছবি

নেত্রকোনায় ডিবি পুলিশ দেখে দৌড়ে পালাতে গিয়ে খালের পানিতে ডুবে সাব্বির শেখ (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে নেত্রকোনা পৌর এলাকার আমতলা রোডের হরিখালী খালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির শেখ স্থানীয় মেছুয়া বাজারের ব্যবসায়ী নাদিম শেখের ছেলে। সে আবু আব্বাছ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে জেলা ডিবি পুলিশের মাদকবিরোধী একটি টহল দল ওই এলাকায় টহল দিচ্ছিল। এ সময় সাব্বির ও তার সঙ্গীয় বন্ধুরা তাদের দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। ধরা পড়ার ভয়ে পাশের খালের পানিতে তারা লাফ দেয়। সাব্বির ছাড়া অন্যরা খাল পার হয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও সাঁতার না জানার কারণে সে পানিতে তলিয়ে যায়। ডিবি পুলিশ সেখান থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গণমাধ্যম শাখার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম জানান, সাব্বির ও তার সঙ্গীয়রা কেন ডিবি পুলিশ দেখে দৌঁড়ে পালাচ্ছিল বা তারা মাদক সংশ্লিষ্টের সাথে জড়িত ছিল কি-না তা তদন্ত করে দেখা হচ্ছে।