হাসিনা যা বলেন, করেন তার বিপরীত : জাহিদুল ইসলাম

প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, ফেনী জুলাইয়ের ১১ শহীদের জেলা। ৪ আগস্ট এখানে আটজন শহীদ হয়েছেন। শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই আজকের বাস্তবতা তৈরি হয়েছে। তবে জুলাই শহীদ পরিবারের প্রধান কষ্ট হলো, তাদের সন্তানদের হত্যাকারীদের বিচার এখনো হয়নি।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
‘জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা’
‘জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা’ |নয়া দিগন্ত

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ফেনীতে আয়োজিত ‘জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই শহীদদের হত্যার বিচার এখনো হয়নি। একইসাথে তিনি শেখ হাসিনাকে নিয়ে বলেন, ‘তিনি যা বলেন, কাজ করেন তার বিপরীত।’

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় ফেনী শহরে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা’র আয়োজন করে ইসলামী ছাত্রশিবির।

ছাত্রশিবির ফেনী শহর শাখার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, ফেনী জুলাইয়ের ১১ শহীদের জেলা। ৪ আগস্ট এখানে আটজন শহীদ হয়েছেন। শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই আজকের বাস্তবতা তৈরি হয়েছে। তবে জুলাই শহীদ পরিবারের প্রধান কষ্ট হলো, তাদের সন্তানদের হত্যাকারীদের বিচার এখনো হয়নি।

তিনি অভিযোগ করে বলেন, ছাত্রলীগ প্রকাশ্যে মিছিল করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না। এ প্রসঙ্গে

শেখ হাসিনার বিষয়ে মন্তব্য করে তিনি বলেন, ‘তিনি যা বলেন, কাজ করেন তার বিপরীত। তিনি আসবেন বলছেন, মানে আর আসবেন না।’

তিনি আরো বলেন, ‘আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ে এসেছি। আগামীতে সকল ফ্যাসিবাদ ও নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধেও দাঁড়াবো। আমরা শহীদদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। যারা জুলাই বা জুলাই প্রজন্মকে বুঝতে পারবে না, তারা ভুল করবে।’

সাংস্কৃতিক সংগঠক ওসমান গনি রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা আমির মুফতি আব্দুল হান্নান, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মজলিসে শূরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ এবং এনসিপির সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক। এছাড়া ফেনীর ১১ শহীদ পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জুলাই প্রদর্শনী, শিশু-কিশোরদের পরিবেশনায় দেশাত্মবোধক গান, দোহার গান, জারি গান ও নাটিকা পরিবেশিত হয়। স্বরূপ সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিশু-কিশোর ও সিনিয়র শিল্পীসহ শতাধিক শিল্পী এতে অংশ নেন।