দিনাজপুরে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহার

দিনাজপুরে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ৮ ঘণ্টার পর প্রত্যাহার করা হয়েছে।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur Sadar
দিনাজপুরে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহার
দিনাজপুরে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহার |নয়া দিগন্ত

দিনাজপুরে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ৮ ঘণ্টার পর প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শ্রমিক নেতাসহ সর্বস্তরের জনতার সম্মিলিত বৈঠকে সন্ধ্যা ৭টায় অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর জেলা বিএনপির সেক্রেটারি বখতিয়ার আহমেদ কচি, জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আব্দুল কাইয়ুমসহ শতাধিক নেতৃবৃন্দ।

নেতাকে গ্রেফতারের প্রতিবাদে দিনাজপুর শহরের প্রতিটি প্রবেশমুখে ব্যারিকেড দিয়ে অবরোধ করেছিল পরিবহন শ্রমিকরা। ফলে সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ১১টা থেকে অবরোধ শুরু হয়। শ্রমিকদের সড়ক অবরোধের কারণে দিনাজপুর শহর থেকে সব ধরনের বাস-ট্রাকসহ সকল যান চলাচল বন্ধ থাকে। বিশেষ করে বালুয়াডাঙ্গা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল হয়ে কলেজ মোড় পর্যন্ত সড়কে অবরোধ থাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।

এর ফলে চরম ভোগান্তি ও দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও কর্মজীবী মানুষ। শহরের গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ থাকায় সৃষ্টি হয় তীব্র জনদুর্ভোগ।