পিরোজপুরে কঁচা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

‘শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পিরোজপুর থানা পুলিশ আমাদের জানায় যে, হুলারহাট সংলগ্ন কঁচা নদীতে একটি অর্ধগলিত ভাসমান লাশ দেখা গেছে। খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে পৌঁছে ভাসমান অবস্থায় আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করি।’

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

Location :

Kaukhali
কঁচা নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
কঁচা নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার |প্রতীকী ছবি

পিরোজপুর সদর উপজেলার হুলারহাট লঞ্চঘাট সংলগ্ন কঁচা নদী থেকে অজ্ঞাতপরিচয় (৬০) এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে কাউখালী নৌ-পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পিরোজপুর থানা পুলিশের দেয়া সংবাদের ভিত্তিতে কাউখালী নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে লাশটি উদ্ধার করে।

কাউখালী নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত লাশটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। একইসাথে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে আইনগত কার্যক্রম ও তদন্ত অব্যাহত রয়েছে।

ঘটনার বিষয়ে কাউখালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক, নিরস্ত্র) মো: আরমান হোসেন বলেন, ‘শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পিরোজপুর থানা পুলিশ আমাদের জানায় যে, হুলারহাট সংলগ্ন কঁচা নদীতে একটি অর্ধগলিত ভাসমান লাশ দেখা গেছে। খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে পৌঁছে ভাসমান অবস্থায় আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করি।’

তিনি আরো বলেন, ‘লাশটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।