লক্ষ্মীপুর সদর হাসপাতালে ৩৩ শয্যার মহিলা ওয়ার্ড উদ্বোধন

তবে ৩৩টি বেড হলেও এখানে ৬৫ জন রোগীকে চিকিৎসা দেয়ার সক্ষমতা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

লক্ষ্মীপুর প্রতিনিধি

Location :

Lakshmipur
ফিতা কেটে উদ্বোধন
ফিতা কেটে উদ্বোধন |নয়া দিগন্ত

লক্ষ্মীপুর ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নতুন করে ৩৩ শয্যা মহিলা ওয়ার্ড উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে হাসপাতাল ভবনের চতুর্থ তলায় মহিলা মেডিসিন ও সার্জারি ওয়ার্ড নতুনভাবে উদ্বোধন করা হয়।

তবে ৩৩টি বেড হলেও এখানে ৬৫ জন রোগীকে চিকিৎসা দেয়ার সক্ষমতা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জেলা সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্ববধায়ক ডা: বাহারুল আলম ফিতা কেটে ওয়ার্ডটির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার অরুপ পাল, সচেতন নাগরিক কমিটির লক্ষ্মীপুরের সাবেক সভাপতি অধ্যাপক জেড এম ফারুকী, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, ডা: ইসমাইল হাসান, ডা: মাহবুব ফেরদৌস ও ডা: সোয়েব হোসেন প্রমুখ।

জেলা সিভিল সার্জন ডা: বাহারুল আলম বলেন, ‘১০০ শয্যার হাসপাতালের আমাদের ভর্তি রয়েছে ৪২০ জন রোগী। এটি অত্যন্ত মানবেতর ঘটনা। আইসোলেশন ওয়ার্ডকে আমরা নতুনভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করে মহিলা ওয়ার্ড করেছি। এখানে ৩৩টি বেড রয়েছে। এছাড়া মেঝেতে বিছানা করে অন্তত ৬৫ জনকে চিকিৎসা দেয়ার ব্যবস্থা রয়েছে।’