নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার
অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার |নয়া দিগন্ত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকার চান মিয়া বাড়ির পাশে পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, লাশটি তিন-চার দিন পানিতে ছিল, তাই হাত-পা ও শরীরের বিভিন্ন অংশ ফুলে গেছে।

তিনি আরো জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।