ঘিওরে প্রতিবন্ধী শিশুদের সেবায় ৮ ভলেন্টিয়ার পেলেন বাইসাইকেল

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সামাজিকভাবে অন্তর্ভুক্ত করতে ডিআরআরএ কাজ করছে। ভলেন্টিয়ারদের বাইসাইকেল দেয়ার উদ্যোগটি শিশুদের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Location :

Manikganj
৮ ভলেন্টিয়ার পেলেন বাইসাইকেল
৮ ভলেন্টিয়ার পেলেন বাইসাইকেল |নয়া দিগন্ত

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
মানিকগঞ্জের ঘিওরে প্রতিবন্ধী শিশুদের সেবায় নিয়োজিত আট ভলেন্টিয়ারের মাঝে বাইসাইকেল বিতরণ করেছে ডিআরআরএ।

বুধবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ বাইসাইকেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম।

ডিআরআরএর ঘিওর ও দৌলতপুর প্রকল্প সমন্বয়কারী ডালিমা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: শাহীন আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: বিপুল বালো, ঘিওর থানার ওসি (তদন্ত) এম এ ওয়াদুদসহ সংশ্লিষ্টরা।

ডালিমা রহমান জানান, ঘিওরে ৫৫ জন ও দৌলতপুরে ৬৫ জন ভলেন্টিয়ার প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করছেন। দূর-দূরান্তে গিয়ে শিশুদের দেখাশোনা ও হোমওয়ার্কে সহায়তার জন্য চার নারী ও চার পুরুষ ভলেন্টিয়ারকে বাইসাইকেল দেয়া হয়েছে।

ইউএনও নাশিতা-তুল ইসলাম বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সামাজিকভাবে অন্তর্ভুক্ত করতে ডিআরআরএ কাজ করছে। ভলেন্টিয়ারদের বাইসাইকেল দেয়ার উদ্যোগটি শিশুদের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’