দোয়ারাবাজারে শিশুকে বলৎকারের অভিযোগে যুবক গ্রেফতার

আলাল ভিকটিমকে ৫০ টাকা দিয়ে ১০ টাকার বিড়ি কিনে আনতে বলেন। শিশুটি বিড়ি ও অবশিষ্ট ৪০ টাকা ফেরত দিতে গেলে অভিযুক্ত তাকে বাড়ির পেছনের একটি ঝোপে নিয়ে যান।

Location :

Dowarabazar
অভিযুক্ত আলাল
অভিযুক্ত আলাল |নয়া দিগন্ত

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ১২ বছর বয়সী এক শিশুকে বলৎকারের অভিযোগে মো: আলাল (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামে এই ঘটনা ঘটে।

আলাল ওই গ্রামের ইসলাম খাঁর ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, আলাল একই গ্রামের ১২ বছর বয়সী ভিকটিমকে সোমবার সন্ধ্যায় ৫০ টাকা দিয়ে ১০ টাকার বিড়ি কিনে আনতে বলেন। শিশুটি বিড়ি ও অবশিষ্ট ৪০ টাকা ফেরত দিতে গেলে অভিযুক্ত তাকে বাড়ির পেছনের একটি ঝোপে নিয়ে যান।

অভিযোগে বলা হয়েছে, সেখানে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক বলৎকার করা হয়। শিশুটি চিৎকার করলে অভিযুক্ত তাকে ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ঘটনায় ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে দোয়ারাবাজার থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মো: আলালকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে।

বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার বলেন, ‘মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।’