ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা শাখার কমিটি গঠন উপলক্ষে এক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় মাওলানা মুমিনুল ইসলামকে সভাপতি, মাওলানা ইলিয়াস আহমদ ফরাজীকে সাধারণ সম্পাদক ও মাওলানা মুনিরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে গফরগাঁও জামিয়া মদিনাতুল উলুম কওমী মাদরাসায় আয়োজিত এক সভায় নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
সভায় নবনির্বাচিত দায়িত্বশীলদের নাম ঘোষণা এবং শপথ পাঠ করান দলের ময়মনসিংহ জেলা সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করীম।
সংগঠনের সভাপতি মাওলানা মুমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা নুরুল আমিন রহমানী।
সভায় বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা ডা: আজহারুল ইসলাম ও মুফতি নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, বাইতুল মাল সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, সহ-বাইতুল মাল সম্পাদক মুফতি রফিকুল ইসলামসহ জেলা ও থানা শাখার অন্যান্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
সভায় নবগঠিত কমিটির নেতারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করা এবং দাওয়াতি ও জনকল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


