বাংলাদেশী যুবককে আটক করেছে বিএসএফ

সোমবার দিবাগত মধ্যরাতে শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চরের দোনালার মাথা এলাকা সংলগ্ন ভারতীয় ভূখণ্ড প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

Location :

Kurigram
বাংলাদেশ-ভারত সীমান্ত
বাংলাদেশ-ভারত সীমান্ত |ফাইল ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আজিবর রহমান (২৩) নামে এক যুবককে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (১০ আগস্ট) দিবাগত মধ্যরাতে শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চরের দোনালার মাথা এলাকা সংলগ্ন ভারতীয় ভূখণ্ড প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে।

আজিবর শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার কাজিয়ার চর এলাকার নুরুল ওরফে বিনা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, সোমবার দিবাগত মধ্যরাতে অসৎ উদ্দেশ্যে কয়েকজন সীমানা পিলার ৯৮৮ এর নিকটবর্তী কাজিয়ার চরের দোনালার মাথা এলাকা সংলগ্ন ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। এসময় তারা বিএসএফের সামনে পড়ে। অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও আজিবর পালাতে গিয়ে বিএসএফের হাতে ধরা পরে। আজিবরকে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে আইনগত প্রক্রিয়া চলছে।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, ‘বাংলাদেশের এক নাগরিক ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে বিএসএফ সেখানে তাকে আটক করে। আটক নাগরিককে ফিরিয়ে আনতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’