নাঙ্গলকোটে অটোরিকশাচালক হত্যা মামলায় গ্রেফতার ১

ব্যাটারিচালিত অটোরিকশাচালককে হত্যার ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Cumilla
হত্যা মামলায় গ্রেফতার
হত্যা মামলায় গ্রেফতার |ফাইল ছবি

‎কুমিল্লার নাঙ্গলকোটে একটি পরিত্যাক্ত বাড়ির বাগান থেকে নিখোঁজের পাঁচদিন পর মেহেদী হাসান (১৮) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় সবুজ (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ আগষ্ট) রাতে পুলিশ সবুজকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

গ্রেফতার সবুজ উপজেলার পাটোয়ার গ্রামের কামাল হোসেনের ছেলে। নিহত মেহেদী ওই গ্রামের মরহুম ইব্রাহিম মিয়ার ছেলে।

জানা গেছে, মেহেদীর লাশ উদ্ধারের ঘটনায় তার মামা শাহ আলম একজন নামীয়সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। গ্রেফতার সবুজকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

‎নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক (এসআই) সমর বড়ুয়া জানান, এ ঘটনায় সবুজ নামে একজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, গত শুক্রবার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মেহেদী। এ ঘটনায় শনিবার তার মা কুসুম বেগম নাঙ্গলকোট থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন। বুধবার দুপুরে উপজেলার আদ্রা ইউনিয়নের আটিয়াবাড়ী গ্রামের একটি পরিত্যাক্ত বাড়ির বাগান থেকে মেহেদীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে মেহেদির অটোরিকশার চাবি ও তার পরিধেয় বস্ত্র উদ্ধার করলেও তার অটোরিকশাটি উদ্ধার করতে পারেনি। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।