হাতিয়ায় ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক

হাতিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে ৭৬০ বস্তা সার জব্দ করেছে কোস্টগার্ড।

ইফতেখার হোসেন, হাতিয়া (নোয়াখালী)

Location :

Hatia
হাতিয়ায় ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক
হাতিয়ায় ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক |নয়া দিগন্ত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে ৭৬০ বস্তা সার জব্দ করেছে কোস্টগার্ড।

এ সময় একটি বোটসহ ৫ পাচারকারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন।

আটককৃতরা হলেন—হাতিয়া বাজার এলাকার মোহাম্মদ কাজীর ছেলে আব্দুল ওহাব (১৯), একই এলাকার আলমগীরের ছেলে হানিফ (২৬), আবুল খায়েরের ছেলে মোর্শেদ (২৭), চৌরঙ্গী আল আমিন সমাজের বেলাল হোসেনের ছেলে পারভেজ উদ্দিন (২৬) ও গাজীপুর জেলার কালিয়াকৈর খাজা মার্কেট এলাকার লোকমানের ছেলে পলাশ (১৮)।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত গভীর রাতে হাতিয়ার বাংলা বাজার খেয়াঘাট এলাকার মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় একটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটির গতিরোধ করা হয়। পরে সেখানে তল্লাশি চালিয়ে বিএডিসি সিল দেওয়া ৭৬০ বস্তা সার জব্দ করা হয়, যার বাজারমূল্য ৮ লাখ টাকা। এ ঘটনায় জড়িত থাকায় বোটটিসহ ৫ জনকে আটক করা হয়েছে।

মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, আটককৃতদের বিরুদ্ধে পণ্য পাচারের ঘটনায় হাতিয়া থানায় মামলা দায়ের করে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।