রংপুরে ট্রেনে কাটা পড়ে রেলওয়ের ওয়েম্যানের মৃত্যু

পঞ্চগড় থেকে ছেড়ে আসা আন্তঃনগর দোলনচাঁপা এক্সেপ্রেস ট্রেনটি পীরগাছায় বিরতি শেষে সান্তাহার অভিমুখে যাচ্ছিল। এ সময় চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন বিটুল মিয়া।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় |নয়া দিগন্ত

রংপুরে দায়িত্ব পালনরত অবস্থায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের চাকায় কাটা পড়ে বিটুল মিয়া (৪২) নামে রেলওয়ের এক ওয়েম্যানের (চতুর্থ শ্রেণির কর্মচারী) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে পীরগাছা রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিটুল মিয়া গাইবান্ধার সুন্দরগঞ্জের তালুক ফলগাছা গ্রামের আহমদ আলীর ছেলে। তিনি গাইবান্ধার বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে ওয়েম্যান হিসেবে কর্মরত ছিলেন।

পীরগাছা রেলওয়ে স্টেশন মাস্টার জেনারুল ইসলাম জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা আন্তঃনগর দোলনচাঁপা এক্সেপ্রেস ট্রেনটি পীরগাছায় বিরতি শেষে সান্তাহার অভিমুখে যাচ্ছিল। এ সময় চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন বিটুল মিয়া। ট্রেনে উঠতে না পেরে পড়ে গিয়ে ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্য হয়।

বাংলাদেশ রেলওয়ের বোনারপাড়া (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মামুন হাসান জানান, নিহত বিটুল মিয়া রেলওয়েতে ওয়েম্যান হিসেবে চাকরি করতেন। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।