জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রলীগ-যুবলীগের গুলিতে নির্মমভাবে শহীদ হওয়া সোনাগাজী ইসলামিয়া কামিল মাদরাসার দুই মেধাবী শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম ও শহীদ আবদুল গনি বোরহানের দ্বিতীয় শাহাদৎবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল এবং স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে সোনাগাজী পৌর শহরের মাদরাসা মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসা অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা ইব্রাহিম খলিলের সভাপতিত্বে, সিনিয়র শিক্ষক মাওলানা হারুনুর রশিদের সঞ্চালনায় শোকসভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গভর্নিংবডির সদস্য প্রফেসর ওবায়দুল হক।
স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মাদরাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা আবুল কাশেম, সহকারী অধ্যাপক মাওলানা আবদুর রহমান, সিনিয়র শিক্ষক বেলায়েত হোসেন, সিনিয়র শিক্ষক খাজা নাজিম উদ্দিন, বাংলা বিভাগের প্রভাষক মো: সাইফুল ইসলাম, শিক্ষক আবদুর রহমান সানিম, মাদরাসার ছাত্র নুর উদ্দিন রনি, সারোয়ার হোসেন আবিদ, বেলাল হোসেন রাহাদ, মহিউদ্দিন, গিয়াস উদ্দিন হৃদয়, নাবিহা তাহাসিন, সুমাইয়া ইয়াসমিন।
এসময় বক্তারা চব্বিশের স্বৈরাচারবিরোধী আন্দোলনের বিভিন্ন ঘটনা প্রবাহ উল্লেখ করে খুন, জখম ও সন্ত্রাসে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো: হোসাইন।


