বরগুনায় ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়ম, নেপথ্যে সাবেক ছাত্রলীগ নেতা সমাজসেবা অফিসার

বরগুনার আমতলীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে।

গোলাম কিবরিয়া, বরগুনা

Location :

Barguna
বরগুনায় ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়ম, নেপথ্যে সাবেক ছাত্রলীগ নেতা সমাজসেবা অফিসার
বরগুনায় ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়ম, নেপথ্যে সাবেক ছাত্রলীগ নেতা সমাজসেবা অফিসার |নয়া দিগন্ত

বরগুনার আমতলীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে।

আর এ অনিয়মের নেপথ্যে রয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলা সমাজসেবা অফিসার মনজুরুল কায়সার। তাকে অপসারণের দাবিতে ফুঁসে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম।

স্থানীয়দের অভিযোগ, ফ্যামিলি কার্ডের কাজে নিয়োগ পেয়েছেন নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের উপজেলা কমিটির সভাপতির স্ত্রী, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি, নেতাকর্মী ও তাদের স্ত্রীরা। অথচ সরকারি বিধান অনুযায়ী নিষিদ্ধ ছাত্রসংগঠনের কোনো নেতাকর্মী ও তাদের সহযোগীদের চাকরি তো দূরের কথা, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা।

আরো অভিযোগ রয়েছে, বরগুনার আমতলী উপজেলা সমাজসেবা অফিসার মনজুরুল আহসান নিজে সাবেক ছাত্রলীগ নেতা। সেই সুবাদে ৫ আগস্টের পর তিনি নানাভাবে পরিস্থিতি সামলে নিয়ে আমতলীতে আওয়ামী দোসরদের সুবিধা দেয়ার জন্য সহযোগিতা করছেন।

তিনি প্রশাসনিক প্রক্রিয়ায় এতটাই পারদর্শী যে একাধারে তালতলী উপজেলা সমাজসেবা অফিসার, আমতলী সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমতলী কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক, আমতলী উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলসহ নানান প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদ দখল করে রেখেছেন।

অভিযোগ রয়েছে, প্রতিটি পদ থেকে তিনি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। এমনকি ১৬ বছর আগে মৃত ব্যক্তির নামে এখনো বিধবা ভাতা প্রদান করছেন, যা নিয়ে জাতীয় দৈনিকসহ একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পরেও তিনি রয়েছেন বহাল তবিয়তে। এ নিয়ে আমতলীবাসীর মনে জন্ম নিয়েছে নানা প্রশ্ন।

এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর নিকট জানতে চাইলে তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ডের অস্থায়ী নিয়োগ সংক্রান্ত কাজের জন্য চার সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে। এ কমিটির সদস্য সচিব হলেন উপজেলা সমাজসেবা অফিসার মনজুরুল আহসান।

নিষিদ্ধ ছাত্রসংগঠনের নেতৃস্থানীয়দের নিয়োগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এরকম কোনো কিছু হয়ে থাকলে বিধি মোতাবেক সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’