কাউখালী উপজেলা যুবলীগের সভাপতি গ্রেফতার

ওসি বলেন, ‘অলক কর্মকারকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেফতারের কারণ ও অন্য বিষয়ে যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানানো হবে।’

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

Location :

Pirojpur
গ্রেফতার যুবলীগ নেতা অলক কর্মকার
গ্রেফতার যুবলীগ নেতা অলক কর্মকার |নয়া দিগন্ত

পিরোজপুরের কাউখালী উপজেলার যুবলীগের সভাপতি ও কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ অলক কর্মকারকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) বিকেলে কাউখালী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর অলক কর্মকারকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাকে কোনো মামলায় বা কি অভিযোগে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন বলেন, ‘অধ্যক্ষ অলক কর্মকারকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে গ্রেফতারের কারণ ও অন্য বিষয়ে যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানানো হবে।’