চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সানজিদ আহমেদকে গ্রেফতার করেছে ডিবি।

Location :

Chuadanga
ছাত্রলীগ নেতা সানজিদ আহমেদ
ছাত্রলীগ নেতা সানজিদ আহমেদ |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে করা একাধিক মামলার আসামি ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সানজিদ আহমেদকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৪ আগস্ট) রাত ১টার দিকে শহরের একটি এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের আগস্ট মাসে চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় করা মামলার অন্যতম আসামি ছাত্রলীগ নেতা সানজিদ আহমেদ। দীর্ঘ তল্লাশির পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে সানজিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে পরের আইনি পদক্ষেপ নেয়া হবে।

পুলিশ জানায়, গ্রেফতার সানজিদকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।