ফেনীর ঐতিহ্যবাহী দাগনভূঞা প্রেস ক্লাবের ২০২৬-২৭ সালের কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো: ইয়াসীন সুমন সভাপতি ও দৈনিক আমার ফেনী প্রতিনিধি এম এম রহমান সোহেল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
বুধবার (১০ জুন) বিকেলে ক্লাবের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি গঠন করা হয়।
এর আগে, দৈনিক সংগ্রামের দাগনভূঞা সংবাদদাতা এম এ তাহেরের সভাপতিত্বে ও ক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলমের পরিচালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মো: ইয়াসীন সুমন।
সভার প্রথম অধিবেশনে ক্লাবের দীর্ঘদিনের বিবাদমান দু’টি গ্রুপ একসাথে মিলেমিশে কাজ করার ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আগের দু’টি কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন করে একটি শক্তিশালী কমিটি গঠনের বিষয়ে সবাই একমত হন। পরে দ্বিতীয় অধিবেশনে সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে মিজানুর রহমান (নয়াদিগন্ত) ও সহ-সভাপতি পদে আলমগীর ননী (নিউ এইজ), সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে আবদুল্লাহ আল মামুন (দৈনিক ফেনী) ও সহ-সম্পাদক পদে এ টি এম আজহারুল হক (দৈনিক ফেনীর সময়), কোষাধ্যক্ষ পদে মোকাররম হোসেন পিয়াস (আমার দেশ) ও দফতর সম্পাদক পদে জাহাঙ্গীর হোসেন (জনকণ্ঠ) নির্বাচিত হয়েছেন।
এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এম আরাফাত ভূঞা (ইত্তেফাক ডিজিটাল), প্রশিক্ষণবিষয়ক সম্পাদক পদে এ টি এম আতিকুল ইসলাম (বাংলাদেশ সমাচার), তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মোহাম্মদ জাকির হোসেন (দ্য সান), আপ্যায়ন সম্পাদক পদে ফেরদৌস মাহমুদ হিরণ (কালবেলা), ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে ইদ্রিস রিয়াদ (ফেনীর তালাশ) নির্বাচিত হয়েছেন।
এতে কার্যনির্বাহী সদস্য পদে মনোনীত হয়েছেন এম এ তাহের (সংগ্রাম), এমাম হোসেন এমাম (আজকের পত্রিকা), আবু তাহের আজাদ (যুগান্তর), নুরুল আলম খান (মানবজমিন), ইমাম হাছান কচি (সমকাল), এম এ কুদ্দুস (ফেনী সংবাদ), বজলুর রহিম ভূঞা সুমন (আলোকিত সময়), ইয়াছিন করিম রনি (দ্য নিউ নেশন), কাজী ইফতেখারুল আলম (আমাদের সময়), মো: ইউসুফ (সবুজ বাংলা), নিমাই চন্দ্র মজুমদার (খোলা কাগজ), দেওয়ান মো: ইকবাল (নয়াদিগন্ত ডিজিটাল), শাখাওয়াত হোসেন টিপু (গণমুক্তি), মোজাম্মেল হক ওরফে সুমন পাটোয়ারী (খবরপত্র) ও তবারক হোসেন (ভোরের ডাক)।
সাধারণ সদস্য পদে মনোনীত হয়েছেন নাছির উদ্দীন আজাদ (অজেয় বাংলা), শহীদুল ইসলাম তোতা (জনপ্রিয়), মো: হোসেন (ফেনীর ডাক), আবুল হাসনাত তুহিন (বাংলাদেশের আলো), ফখরুল ইসলাম (গ্রিন টিভি), রহিম উল্যাহ বাবুল (ফেনী বার্তা), ইমাম হোসেন খাঁন (সংবাদ সারাবেলা), মোজাম্মেল হক হাছান (গণকণ্ঠ ডিজিটাল), জিয়া উদ্দিন (প্রতিদিনের কাগজ) ও পাভেল রহমান (নোয়াখালী ওয়েব) প্রমুখ।
নতুন কমিটির নেতৃবৃন্দ দাগনভূঞা প্রেস ক্লাবের ঐতিহ্য ধরে রাখতে এবং এলাকার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় সকল মহলের সহযোগিতা কামনা করেছেন।



