সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কার্যক্রম

নলডাঙ্গায় উপজেলা প্রশাসনের উদ্যেগে বৃক্ষরোপন কর্মসূচি

ইউএনও মো: আল এমরান খাঁন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ ও সরকারের পরিবেশগত অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে মোট ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে।’

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
নলডাঙ্গা উপজেলা প্রশাসন এ বৃক্ষরোপন কর্মসূচি পালন করে
নলডাঙ্গা উপজেলা প্রশাসন এ বৃক্ষরোপন কর্মসূচি পালন করে |নয়া দিগন্ত

নাটোরের নলডাঙ্গায় দুইশতাধিক সোনালু-কদমের গাছের চারা রোপণ করা হয়েছে। সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন রোপন কর্মসূচির আওতায় বৃক্ষরোপন কর্মসূচি ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যকমের অংশ হিসাবে চারাগাছগুলো রোপণ করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের নলডাঙ্গা- মাধনগর সড়কে দুই শতাধিক সোনালু ও কদম গাছের চারা রোপণ করা হয়েছে।

বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আল এমরান খাঁন।

ইউএনও মো: আল এমরান খাঁন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ ও সরকারের পরিবেশগত অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে মোট ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে।’

তিনি বলেন, ‘এ জাতীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবছর নিয়মিতভাবে পাঁচ কোটি করে গাছের চারা রোপণ করা হবে, যা দেশের পরিবেশ রক্ষা ও সবুজায়ন নিশ্চিত করবে। সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কার্যক্রমের অংশ হিসাবে উপজেলা প্রশাসনের এ কার্যকম অব্যহত থাকবে।’

এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ নাহিদুল ইসলাম, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলে রাব্বী, উপ-সহকারি কৃষি অফিসার খোকন ইসলাম, বিবিসিএফ'এর নাটোর জেলা কমিটির সদস্য হুমাউন রশিদ,পরিবেশকর্মী তাহমিদুর রহমান সৌমিক,সৌকত হোসেন, মেহেদী সরদার, রুবেল সরদার, সজিব সরদার, সোহেল সরকার, জারিফ হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।