সালথায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

এলাকায় নাশকতার পরিকল্পনা করার অভিযোগে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Location :

Faridpur
গ্রেফতার আওয়ামী লীগ নেতা মাহাবুবুর রহমান পাঞ্জু
গ্রেফতার আওয়ামী লীগ নেতা মাহাবুবুর রহমান পাঞ্জু |নয়া দিগন্ত

নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের সালথায় মো: মাহাবুবুর রহমান পাঞ্জু (৪৮) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়। এর আগে বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পাঞ্জু ওই ইউনিয়নের মধ্য ফুলবাড়িয়া গ্রামের মো: মজিবুর রহমান মোল্যার ছেলে। তিনি বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

সালথা থানার ওসি মো: বাবলুর রহমান খান বলেন, ‘এলাকায় নাশকতার পরিকল্পনা করার অভিযোগে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা পাঞ্জুকে গ্রেফতার করা হয়েছে।’